সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বারিক্কা টিলার নিজ বাড়ি থেকে আটক করে। এরপূর্বে বুধবার দুপুরে বারিক্কার টিলার জঙ্গলে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম (৪০) বড়গোপ টিলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ওই নারীকে বারিক্কা টিলা এলাকার ফুটবল খেলার মাঠে থেকে সাইদুল নামের ওই যুবক ভাত খাওয়ানোর কথা বলে নির্জন জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে সাইদুল ইসলাম তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ৮ টার দিকে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এস আই মনিরুজ্জামান সজল ও এএসআই টিপু সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বারিক্কার টিলার বড়িগোপ টিলা এলাকার অভিযুক্ত যুবক সাইদুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যান। তবে অভিযোগ অস্বীকার করে সাইদুল ইসলাম জানান, সমাজের লোকের সাথে আমার বিরোধ থাকায় তারা আমাকে ফাঁসাতে ধর্ষণের অভিযোগে তুলেছে। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, অভিযুক্ত যুবক সাইদুলকে আটক করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী