সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:২৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:২৭:০৬ পূর্বাহ্ন
নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ
সুনামকণ্ঠ ডেস্ক :: নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রায় ৩৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় নেপালে অন্তত ৩৫৯ জন নিহত হয়েছেন। প্রতিবেশী চীনের তিব্বত অঞ্চলে আরও অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহ¯পতিবার (২৭ আগস্ট) দুর্গম এলাকায় কাদার মধ্যে নেমে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে বন্যায় রাস্তা ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নিখোঁজ ৯১০ জনের মধ্যে ৫০০ জনের বেশি বিদেশি। নিখোঁজদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে প্রায় ১০০ জন চীনা নাগরিকও রয়েছেন। চীনের তিব্বতের গিয়রং কাউন্টিতে আরও ৫৫৮ জন নিখোঁজ, যাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। এদিকে, দুর্যোগস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করতে বৃহ¯পতিবার তিব্বতে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। নেপালে দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আহতদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি হেলিকপ্টার থেকে তাঁবু, খাবার ও ওষুধও ফেলা হচ্ছে। উদ্ধার অভিযানে ৫ হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য অংশ নিয়েছেন। দুর্যোগের কারণে ভারতও নেপাল সীমান্তবর্তী বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখ- থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। কারণ বন্যার পানি গ-ক নদীর অববাহিকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, একটি ভূমিক¤েপর কারণে হিমবাহের নিচের অংশ ধসে গিয়ে এই আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিক¤প হিসেবে শনাক্ত হওয়া ক¤পনটি আসলে হিমবাহের পাথর ও বরফ ধসে পড়ার ফলে সৃষ্ট ভূক¤পন ছিল। এর পরেই বিশাল ধ্বংসাবশেষের ¯্রােত নেমে আসে। স্যাটেলাইট বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, বরফ ও পাথরের একটি ভূমিধস লেহেন্দে নদীতে বিপুল ধ্বংসাবশেষসহ পানির ¯্রােত সৃষ্টি করে। এর ফলে নদীর তীরবর্তী বাড়িঘর, গাছপালা ও যানবাহন কাদায় ঢেকে যায় এবং প্রবল ¯্রােতে সেতু ও ঘরবাড়ি ভেসে যায়। বন্যায় সৃষ্ট একটি হ্রদের পানির উচ্চতা বাড়ছে এবং সেটি ভেঙে আরও ভয়াবহ বন্যা হতে পারে বলে সতর্ক করেছে নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি