সুনামগঞ্জ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০৯:০৯ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরের সংবেদনশীল পরিবেশ, বিলুপ্তপ্রায় জলজ উদ্ভিদ এবং বিপন্ন মৎস্যস¤পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বৃহ¯পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটি’র এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় এতে হাওরের পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন অবস্থা দূরীকরণে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অবাধে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ শিকার এবং অনিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থার কারণে টাঙ্গুয়ার হাওরের মূল প্রাণশক্তি ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। এ অবস্থা থেকে উত্তরণে অবিলম্বে মৎস্য অভয়াশ্রম এলাকাগুলো পূর্ণ পাহারার আওতায় আনা এবং নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারীসহ সকল ধরনের অবৈধ মাছ ধরার যন্ত্র অভিযান চালিয়ে ধ্বংস করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, টাঙ্গুয়ার হাওর কেবল সুনামগঞ্জের নয়, সমগ্র বাংলাদেশের এক অমূল্য প্রাকৃতিক স¤পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনগোষ্ঠী, প্রশাসন ও পর্যটকদের সমন্বিত সচেতনতাই পারে এই হাওরকে রক্ষা করতে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক এবং রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন। এছাড়াও পরিবেশ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বাহলুল বখত, হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, বাসস জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, সমবায় সমিতির সাধারণ স¤পাদক নুর আলম এবং বেসরকারি সংস্থা সিএনআরএস-এর সমন্বয়কারী সাইফুল চৌধুরী। সভা শেষে জানানো হয়, খুব শিগগিরই টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং স্থানীয় সচেতনতামূলক প্রচার-প্রচারণা জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস