সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাল্লায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৮:০৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৮:০৩:৪৮ পূর্বাহ্ন
শাল্লায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শাল্লা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাল্লা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সজিব হাওলাদার, মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক, উপজেলা জামে মসজিদের ইমাম আবুল খায়ের, মামুদনগর (উকিল বাড়ি) দুর্গাপূজা মন্ডপের সভাপতি সুবোধ চন্দ্র দাস, উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত কুমার দাস, ডুমরা রামকৃষ্ণ মিশন সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাপদক হিরন্ময় চৌধুরী, সংবাদকর্মী আমির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা শাল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হবে। উপজেলা প্রশাসনেরও সতর্ক দৃষ্টি থাকবে। পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানানো হয়। উল্লেখ্য, এবছর উপজেলায় ২৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর পূজামন্ডপের সংখ্যা ছিল ৩২টি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর