সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০২:৪৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০২:৪৮:৪৮ অপরাহ্ন
‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা ছবি: জব্দকৃত মালামাল
স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও একটি স্পিডবোট জব্দ করেছে লালপুর নৌ-পুলিশ ফাঁড়ি।
এ ঘটনায় জয়নাল মিয়া ও মোজাহিদ মিয়া নামে দুইজনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ‎
বুধবার দিবাগত (২৬ আগস্ট) গভীর রাতে জামালগঞ্জ থানার সংবাদপুর এলাকার সুরমা নদীর পূর্ব পাড়ে রফিকুল ইসলামের কৃষিজমির পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ‎লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানুর দিকনির্দেশনায় নৌ-পুলিশের একটি দল সুরমা নদীতে টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি স্পিডবোট দেখতে পায়। পরে স্পিডবোটটি ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেটি তীরে রেখে দুই ব্যক্তি পালিয়ে যায়। ‎পরে স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৯৮ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৮ হাজার টাকা।
এব্যাপারে বৃহস্পতিবার দুপুর দেড়টায় জামালগঞ্জের লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানু কালের কন্ঠ'কে জানান, পলাতক জয়নাল মিয়া ও মোজাহিদ মিয়াকে আসামী করে The Special Power Act, 1974-এর 25-B(1)(b)/25-D ধারায় অপরাধের অভিযোগ এনে জামালগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কিছুক্ষণের মধ্যে তা সম্পন্ন হবে। এবং লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে জব্দ করা স্পিডবোট ও ভারতীয় শাড়িগুলো রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী