স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও একটি স্পিডবোট জব্দ করেছে লালপুর নৌ-পুলিশ ফাঁড়ি।
এ ঘটনায় জয়নাল মিয়া ও মোজাহিদ মিয়া নামে দুইজনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
বুধবার দিবাগত (২৬ আগস্ট) গভীর রাতে জামালগঞ্জ থানার সংবাদপুর এলাকার সুরমা নদীর পূর্ব পাড়ে রফিকুল ইসলামের কৃষিজমির পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানুর দিকনির্দেশনায় নৌ-পুলিশের একটি দল সুরমা নদীতে টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি স্পিডবোট দেখতে পায়। পরে স্পিডবোটটি ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেটি তীরে রেখে দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৯৮ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৮ হাজার টাকা।
এব্যাপারে বৃহস্পতিবার দুপুর দেড়টায় জামালগঞ্জের লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানু কালের কন্ঠ'কে জানান, পলাতক জয়নাল মিয়া ও মোজাহিদ মিয়াকে আসামী করে The Special Power Act, 1974-এর 25-B(1)(b)/25-D ধারায় অপরাধের অভিযোগ এনে জামালগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কিছুক্ষণের মধ্যে তা সম্পন্ন হবে। এবং লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে জব্দ করা স্পিডবোট ও ভারতীয় শাড়িগুলো রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা
- আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০২:৪৭:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০২:৪৮:৪৮ অপরাহ্ন
ছবি: জব্দকৃত মালামাল
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ