স্টাফ রিপোর্টার::
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সুনামগঞ্জ সদর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) এ কাউন্সিলে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে নতুন কমিটি গঠন করা হয়। কাউন্সিলে শায়খুল ইসলাম হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ হেলাল আহমদ সভাপতি এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ হাসান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব এবং হুফফাজুল কোরআন ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মফিজুর রহমান।
অধিবেশন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাসান আহমদ দুলাল। কাউন্সিলে সুনামগঞ্জ নতুন কোর্ট মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাবিবি, জামালগঞ্জ সদর হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ রইছ উদ্দিন, হাফেজ মাওলানা নুর হুসাইন, হাফেজ মাওলানা ইয়ামিন আহমদ, হাফেজ রায়হানুল ইসলাম, হাফেজ আলিম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাফেজে কোরআনরা উপস্থিত ছিলেন।
কাউন্সিলে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কোরআন শিক্ষা ও হিফজ কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান
- আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:১৬:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:১৯:২৩ অপরাহ্ন
ছবি: নবনির্বাচিত সভাপতি হাফেজ হেলাল, ও সম্পাদক হাফেজ হাসান মাহমুদ
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ