সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৬:০৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৬:০৫:৩৯ অপরাহ্ন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিন নাসিম::
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জসনে জুলুছটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা.জি.আ.)। প্রধান অতিথির বক্তব্যে রাজাপুরা পীর সাহেব বলেন, “ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মাহে রবিউল আউয়ালে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র জাহানের রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর সু-মহান আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।” তিনি বলেন, “ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি শান্তিপূর্ণ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তুলতে হলে সমাজ থেকে উগ্রতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ক্ষমা, সহনশীলতা, মানবিকতা ও শান্তির আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।” রাজাপুরা পীর সাহেব আরও বলেন, “কুরআন-সুন্নাহর সুমহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।” আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক,জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ,জেলা যুবদল নেতা হুমায়ুন কবির,মো. শাহজালাল, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, যুবনেতা মো. রাকীব উদ্দিন, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ,মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, জনাব আব্দুল মবিন মুহুরী, জনাব মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান এবং হোসাইনীয়া সাংস্কৃতিক ফোরামের সদস্য মাওলানা গাজী কাউসার আহমদ,শরিফ শিকদার প্রমুখ। এ সময় হোসাইনীয়া কমিটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব