সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৪৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৩:৪৭:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর
প্রীতম দাস:
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​বিদায়ী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম পরিচালিত হয়। ​অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পির হাতে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন। ​অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারায় উনার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেরেনূর আলী। ​সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন এবং প্রথম আলোর প্রতিনিধি ও শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান। ​বক্তারা সুনামগঞ্জের আবহমান কালের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও স্থানীয় ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করতে নতুন কমিটিকে অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। ​নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। অসাম্প্রদায়িক চেতনা বিকাশ ও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় জেলার সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। ​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার