সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কারখানা বন্ধ ও কর্মসংস্থান সংকট : অর্থনীতির জন্য সতর্কবার্তা

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন
কারখানা বন্ধ ও কর্মসংস্থান সংকট : অর্থনীতির জন্য সতর্কবার্তা
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক মূল্যায়নে যে তথ্য উঠে এসেছে, তা বিশেষভাবে সতর্কবার্তা দিচ্ছে শিল্প ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জনের কর্মসংস্থান হারানো নিঃসন্দেহে গুরুতর সংকটের ইঙ্গিত। কারখানা বন্ধের পেছনে একাধিক কারণ রয়েছে। শিল্প উৎপাদন ও উৎপাদন খাতের প্রবৃদ্ধি শূন্যে নেমে আসা, বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়া, বিনিয়োগ হ্রাস এবং দীর্ঘস্থায়ী গ্যাস সংকট শিল্প খাতকে চাপে ফেলেছে। বিশেষ করে টেক্সটাইল, ইস্পাত, কাগজ, সিরামিকসহ গ্যাসনির্ভর শিল্পে জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে। শিল্প সচল না থাকলে শুধু বিনিয়োগ নয়, কর্মসংস্থানও সংকুচিত হবে - যার সরাসরি প্রভাব পড়বে মানুষের আয় ও জীবনযাত্রায়। অন্যদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। প্রকৃত মজুরি এখনো নেতিবাচক। একই সময়ে আমদানি বাড়লেও রেমিট্যান্স প্রবৃদ্ধি কমেছে এবং বাণিজ্য ঘাটতি বেড়েছে। সরকারের রাজস্ব আদায়েও বড় ঘাটতির আশঙ্কা রয়েছে। ফলে অর্থনীতিকে টেকসই পথে ফেরাতে এখন বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, প্রয়োজন সমন্বিত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা। সিপিডি অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদের ‘কোর বাজেট’ এবং জ্বালানি, ব্যাংকিং, রাজস্ব, এডিপি, লজিস্টিকস ও ডিজিটালাইজেশনসহ বিভিন্ন খাতে সমন্বিত সংস্কার কর্মসূচির সুপারিশ করেছে। এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। পাশাপাশি শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, সহজ শর্তে অর্থায়ন, বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং বন্ধ কারখানা পুনরায় চালুর কার্যকর উদ্যোগ জরুরি। অর্থনীতির পুনরুদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক মানুষের কর্মসংস্থান। তাই ৯৫টি কারখানা বন্ধের ঘটনাকে নিছক একটি পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই। সরকারকে এখনই শিল্প ও কর্মসংস্থান রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কারণ অর্থনীতির স্থিতিশীলতা শুধু প্রবৃদ্ধির হিসাব নয়; এর কেন্দ্রে থাকতে হবে মানুষের কাজ, আয় ও নিরাপদ ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা