সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:২৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:২৯:০৮ অপরাহ্ন
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী ছবি : বক্তব্য রাখছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জালাল উদ্দিন নাসিম::
বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে ফ্রি ১০ হাজার দক্ষ কর্মী নেবে মালয়েশিয়া সরকার। বাংলাদেশ থেকে যেতে এই ১০ হাজার কর্মীর কোন টাকা খরচ করতে হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ও শ্রম ও কর্মসংস্থানের মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বৈধ পথে প্রবাসে কর্মী পাঠাতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবল গড়তে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে এছাড়াও আরবি, জাপানি,চায়নিজ ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে পারলে বিদেশি লোক পাঠানো আরো সহজ হবে।
তাছাড়া অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। দেশ ও প্রবাসে থেকে যারা এই মানব পাচারের সাথে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন, কয়ছর এম আহমদ, কামরুজ্জামান কামরুল, এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখতার আহমদে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট পুলিশের ডিআইজি সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ