সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল
‎শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:২৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:৪৬:১১ পূর্বাহ্ন
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে ছবি: নিহত আনসার সদস্য মো. উজ্জ্বল হোসেন।
‎ ‎স্টাফ রিপোর্টার::
‎শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (৩০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি জামালগঞ্জ উপজেলার তীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উজ্জ্বল হোসেন মোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাওয়ার পথে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী পয়েন্ট সংলগ্ন ডাবর-জগন্নাথপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে, এই সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহন সম্পৃক্ত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার একাধিক সিসি ফুটেজ পর্যালোচনা, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, ঘটনার সম্ভাব্য সময় সকাল ৮টা ৩৫মিনিট থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে।
শান্তিগঞ্জের ডাবর পয়েন্টের এএস বাইক ওয়াশের সিসি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকাল ৮টা ৩৬ মিনিট ২৬ সেকেন্ডের সময় মোটরসাইকেল করে জগন্নাথপুরের উদ্দেশ্যে ডাবর এলাকা অতিক্রম করছেন আনসার সদস্য উজ্জ্বল হোসেন। ৮টা ৩৯ মিনিট ৫৮ সেকেন্ডে জগন্নাথপুর থেকে আসা হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ডাবর পয়েন্ট অতিক্রম করে। ‎ ‎স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডাবর পয়েন্ট থেকে ঘটনাস্থল সিচনী কালাপুল বাস বা মোটরসাইকেলে পৌঁছতে আনুমানিক সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মিনিট।
অপরদিকে আক্তাপাড়া মিনাবাজারের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ৮টা ৩৬ মিনিটের সময় হানিফ পরিবহন সুনামগঞ্জের উদ্দেশ্যে আক্তাপাড়া এলাকা অতিক্রম করে। ঘটনার সম্ভাব্য সময়ে আর কোনো গাড়ি যেতে দেখা যায়নি।
‎স্থানীয় এক পিকআপ ভ্যান চালক বলেন, আমার সামন দিয়ে হানিফ পরিবহন ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল। হানিফ পরিবহন আমার গাড়ি পার হওয়া ঠিক আগ মুহূর্তে বিকট শব্দ পাই। পরে দেখি এই দূর্ঘটনা। ‎ ‎
এদিকে সকালে হানিফ পরিবহন করে ঢাকা থেকে আসা জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের মাওলানা কাওসার আহমদ বলেন, আমি ঢাকা থেকে হানিফে সুনামগঞ্জে আসছি সোমবার সকালে। বাস চালক পুরোটা পথ বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে। সকালের দিকে আমি গাড়িতে কিছুটা ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ গাড়ি বড় ধরনের ধাক্কা খায়। আমাদের সবার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি ঘটনাস্থল ডাবর এলাকার কাছাকাছি হবে। বাস চালক ৩০ সেকেন্ডের মতো গাড়ি থামিয়ে আবার দ্রুতগতিতে স্থান ত্যাগ করে। আমরা প্রশ্ন করলেও তারা কিছু বলেনি। তখন সময় সাড়ে ৮টা হবে। ‎
অপরদিকে, সুনামগঞ্জ শহরেরপুরাতন বাসস্ট্যান্ডে হানিফ কাউন্টারে গিয়ে পরিবহনের কোনো তথ্য পাওয়া যায়নি। দায়িত্বরত এ ব্যাপারে কথা বলতে অনীহা প্রকাশ করেন। ‎যাত্রীর কাছ থেকে সকাল সাড়ে ৮টার পর হানিফ পরিবহন সুনামগঞ্জ শহরে প্রবেশ করার বিষয়ে তথ্য নিশ্চিত হলে কাউন্টার কর্তৃপক্ষ তা অস্বীকার করে।
সকাল ৬টায় একটি বাস সুনামগঞ্জ আসার কথা স্বীকার করলেও এরপর আর কোনো বাস আসেনি বলে জানান কাউন্টারে থাকা এক কর্মকর্তা। ‎
এ ব্যাপারে শান্তিগঞ্জ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলিউল্লাহ বলেন, কোন কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে আমরা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছি। ঘটনা কিভাবে ঘটলো ও এর পেছনে কি কারণ সব বিষয় বের করা হবে। এতে হানিফ পরিবহনের সম্পৃক্ততা আছে কিনা তার বিষয়ে তদন্ত করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, একটি পরিবহনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোন পরিবহনের সাথে হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। আমরা চেষ্টা করছি পরিবহন শনাক্ত করতে। এদিকে আনসার সদস্য উজ্জ্বল হোসেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সুনামগঞ্জজুড়ে। ঘাতক পরিহন যেটিই হোক এটিকে খুঁজে বের করে চালকের বিচারের দাবি জানিয়েছেন পরিবার ও স্বজনরা।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে আসা উজ্জ্বল আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
উল্লেখ্য, উজ্জ্বল হোসেন জামালগঞ্জের স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন 'ব্লাড ব্যাংক জামালগঞ্জ'-এর প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে