সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৯:১৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৯:১৬:১৩ পূর্বাহ্ন
ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা
ছাতক প্রতিনিধি :: ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়নে অগ্রাধিকার ঠিক করা এবং বিদ্যমান সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছাতক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় আরসিআইপি ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়। ছাতক উপজেলা প্রকৌশলী আমির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন। এতে জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালায় আলোচক হিসেবে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের (বিইটিএস) জিআইএস স্পেশালিস্ট আদনান হোসেন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস প্রযুক্তির ব্যবহার ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্টরা জানান, জিআইএস-ভিত্তিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়কগুলোর অবস্থান, সংযোগ, গুরুত্ব ও বর্তমান অবস্থা স¤পর্কে তথ্যভিত্তিক ধারণা তৈরি করা হবে। এসব তথ্য যাচাইয়ের পর গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়ন ও সংস্কারকাজে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এতে পরিকল্পিতভাবে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হবে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি প্রশাসক, স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা