সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:০৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:০৮:০৮ অপরাহ্ন
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
ধর্মপাশায় সরকারি নীতিমালা অনুযায়ী রাজস্ব প্রদান করে ইজারাপ্রাপ্ত জলমহাল থেকে বৈধ ইজারাদারের প্রতিনিধিদের তাড়িয়ে দিয়ে বিতর্কিত অবৈধ দখলদারদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় থানা পুলিশের বিরুদ্ধে। ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত ‘জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতি’। ​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের 'ডুবাইল বিল গ্রুপ জলমহালটি' নিয়মতান্ত্রিকভাবে ইজারা নিয়ে দীর্ঘ দিন ধরে রক্ষণাবেক্ষণ ও মাছ চাষ করে আসছিলেন জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। কিন্তু গত ২৩ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ধর্মপাশা থানা পুলিশের একটি দল সরেজমিনে বিল এলাকায় অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ কোনো ধরনের আদালতের নিষেধাজ্ঞা বা সরকারি প্রশাসনিক নির্দেশনা ছাড়াই বিলে অবস্থানরত বৈধ ইজারাদারের লোকজনকে জোরপূর্বক তাড়িয়ে দেয়। পরবর্তীতে পূর্বের ৯ জন চিহ্নিত ও প্রভাবশালী অবৈধ জবরদখলকারীর হাতে বিলটির সার্বিক দেখভাল ও পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়। ​জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মালেক সিকদার জানান, আমাদের পাহারাদারদের মারধর, নৌকা ভাঙচুর ও মাছ লুটপাটের ঘটনায় গত ১৯ আগস্ট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে বিভাগীয় কমিশনার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বৈধ ইজারাদার সমিতিকে বিলের দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে এসআই শরিফুল ইসলাম আমাদের লোকজনকে তাড়িয়ে দিয়ে উল্টো জবরদখলকারীদের হাতে বিলের দায়িত্ব সমঝে দিয়েছেন। ​ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্য জায়েদনুর বলেন, শনিবার বিকেলে এসআই শরিফুল ইসলাম পুলিশ দল নিয়ে ডুবাইল বিলে গিয়ে আমাকে ফোন করেন। আমি বিলে যাওয়ার পর তিনি মৌখিকভাবে আমাকেসহ আগের ৯ জন পাহারাদারকে বিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। ​প্রশাসনিক নির্দেশনা অমান্য করার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই শরিফুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত অভিযোগ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই পুলিশ সেখানে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোই পুলিশের মূল উদ্দেশ্য ছিল কাউকেই অবৈধভাবে বিলের দখল পাইয়ে দেওয়ার জন্য পুলিশ সেখানে যায়নি। ​সরকারি নিয়ম মেনে রাজস্ব প্রদানের পরও প্রভাবশালী মহলের চাপে পুলিশি ভূমিকার কারণে জলমহালের নিয়ন্ত্রণ হারিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ মৎস্যজীবীরা। এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সমিতিটি দ্রুত ঊর্ধ্বতন প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর