সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:০৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:০৮:০৮ অপরাহ্ন
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
ধর্মপাশায় সরকারি নীতিমালা অনুযায়ী রাজস্ব প্রদান করে ইজারাপ্রাপ্ত জলমহাল থেকে বৈধ ইজারাদারের প্রতিনিধিদের তাড়িয়ে দিয়ে বিতর্কিত অবৈধ দখলদারদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় থানা পুলিশের বিরুদ্ধে। ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত ‘জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতি’। ​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের 'ডুবাইল বিল গ্রুপ জলমহালটি' নিয়মতান্ত্রিকভাবে ইজারা নিয়ে দীর্ঘ দিন ধরে রক্ষণাবেক্ষণ ও মাছ চাষ করে আসছিলেন জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। কিন্তু গত ২৩ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ধর্মপাশা থানা পুলিশের একটি দল সরেজমিনে বিল এলাকায় অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ কোনো ধরনের আদালতের নিষেধাজ্ঞা বা সরকারি প্রশাসনিক নির্দেশনা ছাড়াই বিলে অবস্থানরত বৈধ ইজারাদারের লোকজনকে জোরপূর্বক তাড়িয়ে দেয়। পরবর্তীতে পূর্বের ৯ জন চিহ্নিত ও প্রভাবশালী অবৈধ জবরদখলকারীর হাতে বিলটির সার্বিক দেখভাল ও পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়। ​জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মালেক সিকদার জানান, আমাদের পাহারাদারদের মারধর, নৌকা ভাঙচুর ও মাছ লুটপাটের ঘটনায় গত ১৯ আগস্ট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত সাপেক্ষে বিভাগীয় কমিশনার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বৈধ ইজারাদার সমিতিকে বিলের দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে এসআই শরিফুল ইসলাম আমাদের লোকজনকে তাড়িয়ে দিয়ে উল্টো জবরদখলকারীদের হাতে বিলের দায়িত্ব সমঝে দিয়েছেন। ​ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্য জায়েদনুর বলেন, শনিবার বিকেলে এসআই শরিফুল ইসলাম পুলিশ দল নিয়ে ডুবাইল বিলে গিয়ে আমাকে ফোন করেন। আমি বিলে যাওয়ার পর তিনি মৌখিকভাবে আমাকেসহ আগের ৯ জন পাহারাদারকে বিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। ​প্রশাসনিক নির্দেশনা অমান্য করার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই শরিফুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত অভিযোগ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই পুলিশ সেখানে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোই পুলিশের মূল উদ্দেশ্য ছিল কাউকেই অবৈধভাবে বিলের দখল পাইয়ে দেওয়ার জন্য পুলিশ সেখানে যায়নি। ​সরকারি নিয়ম মেনে রাজস্ব প্রদানের পরও প্রভাবশালী মহলের চাপে পুলিশি ভূমিকার কারণে জলমহালের নিয়ন্ত্রণ হারিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ মৎস্যজীবীরা। এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সমিতিটি দ্রুত ঊর্ধ্বতন প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু