সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১২:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১২:৩৬:৫৩ অপরাহ্ন
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. উজ্জ্বল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্টে দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। নিহতের বড় বোন শামীমা আক্তার দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নিহত মো. উজ্জ্বল মিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা। মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে। নিহত উজ্জ্বল দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্তের যোগানসহ মানবিক বিভিন্ন কর্মকা-ে সক্রিয় ছিল। নিহতের বড় বোন শামীমা আক্তার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জে যাচ্ছেন। তারা ৫ ভাই, ৪ বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। সে দুই-তিন বছর ধরে আনসার বাহিনীতে চাকুরিরত। ছুটি কাটাতে বাড়ি এসেছিল। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে আছে। নিহতের নিকটাত্মীয়দের কেউ এখনও আসেননি। তাঁরা আসলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর