সুনামগঞ্জ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৪৩

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:১০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:১০:৪০ পূর্বাহ্ন
সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৪৩
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। একই সময়ে নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৩ আগস্টের হাম ও রুবেলা রোগসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে শিশুটি মারা গেছেন, তিনি সুনামগঞ্জের বাসিন্দা। তার বয়স ছিল আট মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন। এর মধ্যে সিলেটে ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের হাম শনাক্ত হয়েছে। এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে না। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহভাজন হিসেবে ভর্তি আছেন ৩২৫ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে চারজন রয়েছেন। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বিয়ানীবাজারে পাঁচজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৬ জন, জামালগঞ্জে দুজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন। জেলা অনুযায়ী, চলতি সময়ে হামের সন্দেহজনক ও নিশ্চিত এই দুই ধরনের মৃত্যুর সংখ্যা মিলিয়ে সুনামগঞ্জেই সবচেয়ে বেশি। সেখানে এ পর্যন্ত ৫৬ জন সন্দেহজনক হাম রোগী মারা গেছেন এবং চারজনের মৃত্যু নিশ্চিত হাম রোগী হিসেবে নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৫৭ জন। সিলেটে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ৫১ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু চারজন মোট ৫৫ জন। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ১৪ ও ৪ মোট ১৮ জন। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ১২ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু একজন মোট ১৩ জন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ১৩৩ জনের। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০ জনের। দুই হিসাব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব