সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

চব্বিশ ফাইনাল যুদ্ধ নয়, রিহার্সাল : জামায়াত আমির

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন
চব্বিশ ফাইনাল যুদ্ধ নয়, রিহার্সাল : জামায়াত আমির
সুনামকণ্ঠ ডেস্ক :: চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান ফাইনাল যুদ্ধ নয়, বরং যুদ্ধের রিহার্সাল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সাল দিতে হয়। তারা যেন চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। রোববার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত সিরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরেরা ন্যারেটিভ নির্মাণে নেমে পড়েছে। তাদের উদ্দেশে তিনি বলেন, চব্বিশে যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করছে। বিরোধীদলীয় নেতা বলেন, তারা মনে করেছিলেন, ফ্যাসিবাদের ময়লা-আবর্জনা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেটি পরিষ্কার না হয়ে আবর্জনার কলেবর আরও বাড়ছে। শফিকুর রহমান আরও অভিযোগ করেন, ক্ষমতায় যারা আসে, এসেই বলে ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে, সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল, এই অপকর্ম থেকে কেউ বের হতে পারেনি। জুলাই জাদুঘর থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় সরিয়ে ফেলার অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতির দুঃখের ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশ ও রাষ্ট্রকে খুশি করার জন্য এর অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে ১৯৪৬ বা ১৯৪৭ সাল থেকে শুরু করে অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, তাদের তুলে ধরা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে। নির্বাচিত সরকারের হাতে যখন এসেছে, তখন অনেক নির্যাতিত মানুষের স্মৃতিচিহ্ন ও ছবিও সেখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে অন্যগুলো গায়েব করে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, তারা দেখতে পাচ্ছেন, ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরে হাঁটছে। সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাঘরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলেম-ওলামার ওপর আয়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না, সুতরাং, বিরত থাকুন। বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও পাসপোর্টের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদ- হচ্ছে তার পাসপোর্ট। বাংলাদেশের অবস্থান সেই তালিকায় হতাশাজনক। শুধু সবুজ পাসপোর্টে নয়, লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাননি তিনি। তিনি আরও বলেন, আমি নিজেই ভুক্তভোগী। জাতীয় সিরাত উদ্যাপন কমিটি আয়োজিত এই সেমিনারে আরও বক্তৃতা করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি