সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের

‘প্রত্যাশা-প্রতিশ্রুতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৭:২৮ পূর্বাহ্ন
‘প্রত্যাশা-প্রতিশ্রুতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ‘প্রত্যাশা-প্রতিশ্রুতি’ কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালায় যুবদের প্রত্যাশা, প্রতিশ্রুতি এবং সামাজিক পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রতিনিধি এ কে কুদরত পাশা। সহযোগিতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী আলী ইমরান ও যুগ্ম সমন্বয়কারী শবনম ফেরদৌস জ্যোতি। কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাইয়ের মাধ্যমে মূল আলোচনা শুরু হয়। পরে দি হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম, উদ্দেশ্য, কাজের ধরন এবং অর্থায়ন স¤পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ‘প্রত্যাশা’ ও ‘আশা’র পার্থক্য, ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রত্যাশার গুরুত্ব এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জানানো হয়, প্রত্যাশাহীন জাতি কখনো অগ্রসর হতে পারে না। অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের বিভিন্ন প্রত্যাশার উদাহরণ তুলে ধরে সেগুলো বাস্তবায়নের উপায় নিয়ে অনুশীলন করানো হয়। পরে অংশগ্রহণকারীদের অনুভূতি শোনা হয় এবং ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রত্যাশা ও প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ধাপগুলো নিয়েও আলোচনা করা হয়। কর্মশালায় অংশ নেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অনন্যা তালুকদার, রুমি দাস ও আজগরসহ সুনামগঞ্জ সরকারি কলেজের রাবিয়া শাহরিন, সাফিয়া আক্তার, আফসানা আক্তার, হাফসা আক্তার, তামান্না ইসলাম, তৃষি আক্তার, মাহমুদা আক্তার, উম্মে শরিফা, শেখ দিনা, রুবিনা, মারিয়া জাহান, মোস্তাকিম খান, তন্দ্রা রায়, অর্পিতা তালুকদার, জান্নাত আরা, তৈহিদ হাসান, অনিক দাস, রবিউল, সৌম্যদীপ, তোফায়েল, আহসানুল হক, শান্ত দাস, তাহসিন, সামিয়া আক্তারসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা