সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

৪০ কেজি গাঁজাসহ কার চালক আটক

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৫:২৯ পূর্বাহ্ন
৪০ কেজি গাঁজাসহ কার চালক আটক
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ জাবেদ আহমদ (৩০) নামের এক চালককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের টের পেয়ে সটকে পড়ে তার সঙ্গে থাকা অন্য দুই সহযোগী। জানা গেছে, গ্রেফতার ও পলাতক আসামিরা সকলেই একই পরিবারের সদস্য এবং সংঘবদ্ধ আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় চালিকাশক্তি। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ থানাধীন সদরপুর ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট কারসহ এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের পরিদর্শক ও উপ-পরিদর্শকের যৌথ নির্দেশনায় একটি বিশেষ রেইডিং টিম গঠন করা হয়। সকালে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি কালো রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-১৩-০৬১৪) তল্লাশি চালায় দলটির সদস্যরা। গাড়িটির ব্যাক ডালা খুলতেই বিশেষ কায়দায় রক্ষিত মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা, প্রাইভেট কার এবং একটি অ্যান্ড্রয়েড ফোনসহ উদ্ধার হওয়া আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। ঘটনায় গ্রেফতারকৃত জাবেদ আহমদ শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের আব্দুল কাদিরের ছেলে। এ সময় পালিয়ে যাওয়া অপর দুই আসামি হলেন জাবেদের চাচা গুলজার মিয়া (৪০) এবং তার দাদা মো. সিরাজ মিয়া (৬৬)। জানা গেছে, দাদা সিরাজ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও শান্তিগঞ্জ থানায় অন্তত তিনটি মাদক মামলা রয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত ও রুট পরিবর্তন করে মাদকের চালান সরবরাহ করে আসছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই চক্রটিতে একই পরিবারের একাধিক প্রজন্ম জড়িত। তিনি আরও যোগ করেন, মাদকের শিকড় উপড়ে ফেলতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর