ধর্মপাশায় পলাতক আসামি গ্রেফতার
- আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৩:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৩:৩৬ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধূবালা গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে শনিবার রাত দেড়টার দিকে বাবুল দেবনাথ (৩৫) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার ধূবালা গ্রামের বাবুল দেবনাথসহ ছয়জনের নাম উল্লেখ করে চলতি বছরের ২৬ জুলাই থানায় একটি মামলা হয়। এই মামলায় তিনি পলাতক ছিলেন। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি