দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫২:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫২:৩৩ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রবিবার বিকাল চারটার দিকে নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মালেক খান এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মো. নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি শেখ ফরিদ আহমেদ, সালেহ আহমদ, সদস্য আবু তাহের মো. নাজমুল হক, তোফাজ্জল হোসেন, গোলাম জিলানী, লিজা আক্তার প্রমুখ। সভায় এ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি