সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫১:৩৭ পূর্বাহ্ন
হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ রোকাইয়া নূরের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তাহিরপুর উপজেলার বৌলাই নদের মাহতাবপুর এলাকায় পানিতে তার লাশ ভেসে ওঠে। গত শুক্রবার বিকেলে টাঙ্গুয়ার হাওরসংলগ্ন বৌলাই নদের মাহতাবপুর এলাকায় চলন্ত হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হয়েছিল রোকাইয়া। সে ফরিদপুর জেলা শহরের গোলচামট ২ নম্বর সড়ক এলাকার শাহনুর রহমানের মেয়ে। গত শনিবার দিনভর ফায়ার সার্ভিসের লোকজন তার সন্ধানে তল্লাশি চালান, কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে নদের পানিতে তার লাশ ভেসে ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনুর রহমানের পরিবারসহ ২০ জন পর্যটককে নিয়ে ‘সাফিনা লাক্সারি ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোট শুক্রবার সকালে জেলার মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওরে আসে। বিকেলে হাওর থেকে পর্যটকদের নিয়ে যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হয় হাউসবোটটি। পথে তাহিরপুর উপজেলার বৌলাই নদের মাহতাবপুর এলাকায় চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদে পড়ে যায় রোকাইয়া। এরপর হাউসবোটে থাকা লোকজন এবং পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। একপর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। শনিবার দিনভর ফায়ার সার্ভিসের লোকজন তার সন্ধানে তল্লাশি চালান, কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে রবিবার সকালে নদের পানিতে তার লাশ ভেসে ওঠে। হাউসবোটে থাকা সাজ্জাদ হোসেন নামের এক পর্যটক বলেন, মধ্যনগর থেকে হাউসবোটটি প্রথমে টাঙ্গুয়ার হাওরে আসে। এরপর যাদুকাটা নদীর উদ্দেশে রওনা হয়। পথে পরিবারের লোকজনের অগোচরে শিশুটি নদে পড়ে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর