সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫০:৩৭ পূর্বাহ্ন
শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: শাল্লায় ৪দিনব্যাপী আন্তঃবিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কানাইলাল সরকারের সভাপতিত্বে ও জ্যোতিষ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। আরও বক্তব্য রাখেন বিতর্ক প্রতিযোগিতার মডারেটর অধ্যাপক তরুণ কান্তি দাস, কমিটির সদস্য সচিব কাশেম আলী প্রমুখ। ১ম পর্বে (ক) গ্রুপের বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’। বিতর্কে পক্ষে অংশ নেয় কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশ নেয় সরলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সরলাল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। প্রধান বক্তার খ্যাতি অর্জন করে ওই গ্রুপের দলনেতা রিজু বৈষ্ণব। উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার কথা থাকলেও প্রথম রাউন্ডে অংশ নেয়নি শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়। ২৪ আগস্ট ২য় পর্বে (খ) গ্রুপে বিতর্কে অংশ নিবে শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মামুদনগর উচ্চ বিদ্যালয়, প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ও আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়। ২৫ আগস্ট ৩য় পর্বে (গ) গ্রুপে গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গিরিধর উচ্চ বিদ্যালয়, চাকুয়া উচ্চ বিদ্যালয় ও মহিম চন্দ্র নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬ আগস্ট ৪র্থ পর্বে (ঘ) গ্রুপে সাউধেশ্রী উচ্চ বিদ্যালয়, আছলাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, হাফিজ আলী উচ্চ বিদ্যালয় ও বলরামপুর উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এসব বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছে দুদক, সজেকা, সিলেট বিভাগ ও উপজেলা প্রশাসন। আয়োজকরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্যই এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিশু শিক্ষার্থীরা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসাহিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি