সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

ছাতকে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৩৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৩৭:১৭ পূর্বাহ্ন
ছাতকে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
ছাতক প্রতিনিধি : ছাতকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি বাড়ির গেট ও মূল দরজার তালা ভেঙে প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকায় থানা থেকে মাত্র ২০০ গজ দূরে এ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় ছাতক থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন চরেরবন্দ গ্রামের মৃত আরজদ আলীর ছেলে এবং একতা বালু সমিতি ও ছাতক স’মিল ব্যবসায়ী সমিতির সভাপতি ব্যবসায়ী আবদুস সাত্তার। অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি গোডাউন হিসেবে ব্যবহার করতেন ব্যবসায়ী আবদুস সাত্তার। সেখানে কনভেয়ার যন্ত্রাংশ, মোটরসহ বিভিন্ন মালামাল সংরক্ষণ করা হতো। গত ২২ আগস্ট রাত আনুমানিক ১১টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা বাড়িটির গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় চোরেরা ৫ হর্সপাওয়ারের তিনটি ও ৭ হর্সপাওয়ারের তিনটি মোটর, প্রায় ৯৫০ ফুট বৈদ্যুতিক তার, ৩০০ লিটার ডিজেল, বিভিন্ন ধরনের পুলি, সেফ, ওয়েল্ডিং রড, জেনারেটরের তারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও লোহার মালামাল নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর রোববার সকাল ১১টার দিকে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও হেলাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তিনি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর