সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:২৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:২৭:০১ পূর্বাহ্ন
বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি
স্টাফ রিপোর্টার:: বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের সাত জেলায় একযোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারণা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ (এআরএলসিবি) এ কর্মসূচির আয়োজন করে। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে এআরএলসিবির সহযোগিতায় স্থানীয় বেতার শ্রোতা ক্লাবগুলোর ব্যবস্থাপনায় চট্টগ্রাম, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, বগুড়া ও রাজবাড়ীতেও কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বেতার শ্রোতা ও দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে শতাধিক চারা বিতরণ করা হয়। মুড়াপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সায়েদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এআরএলসিবির সভাপতি অধ্যাপক মো. শাহাদাত হোসেন, মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যাপক মো. মিয়াজ উদ্দীন, ডি-এক্সার মো. ওমর ফারুক, সাইফুর রহমান রিপন, শরীফ হোসেন, এসএম শাহীন, মো. আক্তার হোসেন, মো. আলম হোসেন, আরশাদ আলী ও ধনঞ্জয় চন্দ্র বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে এআরএলসিবির সহসভাপতি প্রকৌশলী মঞ্জুরুল আলম রিপন, সেক্রেটারি সোহেল রানা হৃদয়, সহকারী সেক্রেটারি সাজ্জাদ হোসেন রিজু, সহকারী অর্থ স¤পাদক এসটি তাইজুল ইসলাম ও মো. আবু হায়াত কামাল মুরাদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রূপগঞ্জ নেশামুক্ত বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্যে আয়োজক ওসমান গনি কর্মসূচির প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন। পরে পরিচিতি পর্ব ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বেতার শ্রোতা হিসেবে নিজেদের পথচলা, সংগঠনের কার্যক্রম এবং বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সায়েদ মোস্তফা কামাল বলেন, আজকের এই আয়োজন আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। বয়স হলেও আপনারা তারুণ্যের কার্যক্রম ধরে রেখেছেন। এআরএলসিবির কার্যক্রমের প্রচারণা আরও বাড়াতে হবে। তিনি বৃক্ষরোপণকে মহৎ ও সওয়াবের কাজ উল্লেখ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে বেতার শ্রোতা ক্লাবগুলোর কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে এসব সংগঠনের আরও বিস্তৃত কর্মকা-ের আশা প্রকাশ করেন। এআরএলসিবির সহসভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন বলেন, শ্রোতা নেটওয়ার্ক থেকে রূপগঞ্জে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি ২০০৪ সালে রূপগঞ্জ নেশামুক্ত রেডিও লিসেনার্স ক্লাবের আয়োজনে অংশ নেওয়ার স্মৃতিও তুলে ধরেন। এআরএলসিবির সহকারী সেক্রেটারি সাজ্জাদ হোসেন রিজু বলেন, পরিবেশ সুরক্ষা ও দক্ষ নাগরিক গড়ে তুলতে এআরএলসিবির পক্ষ থেকে সচেতনতামূলক সেমিনারসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণ করা হয় এবং শতাধিক চারা বিতরণ ও রোপণের ব্যবস্থা করা হয়। পরে অতিথিসহ উপস্থিত সবাই কলেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফটোসেশনে অংশ নেন। দেশের অন্যান্য ছয় জেলার কর্মসূচিতে সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাব, আম্বরখানা, সিলেট; ওয়ার্ল্ড ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, চুয়াডাঙ্গা; সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাব, বগুড়া; রাজবাড়ী জেলা বেতার শ্রোতা কমিটি ক্লাব, রাজবাড়ী; অ্যামিটি বেতার শ্রোতা ক্লাব, রংপুর এবং চট্টগ্রামের জামাল খাঁন-চেরাগী পাহাড় এলাকার স্থানীয় শ্রোতা সংগঠনগুলো কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় এআরএলসিবির সভাপতি অধ্যাপক মো. শাহাদাত হোসেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আরও কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথা জানান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআরএলসিবির সেক্রেটারি সোহেল রানা হৃদয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন