সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ানের অবহেলায় গাভীর মৃত্যু, ক্ষতিপূরণ ও বিচার দাবি

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:২১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:২১:৩৮ পূর্বাহ্ন
কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ানের অবহেলায় গাভীর মৃত্যু, ক্ষতিপূরণ ও বিচার দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের নতুন ব্রাহ্মণগাঁও গ্রামে ‘ভুল চিকিৎসা’য় আয়ের একমাত্র সম্বল সুস্থ গাভী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন প্রান্তিক কৃষক চঞ্চল কুমার দাস। কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ানের চরম অবহেলা ও ভুল পদ্ধতির কারণে গাভীটি মারা গেছে এমন অভিযোগ তুলে সুবিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় মুক্তারপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই আবেদন জানানো হয়। ক্ষতিগ্রস্ত কৃষক চঞ্চল কুমার দাসের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড়ভাই বিনয় ভূষণ দাস। সংবাদ সম্মেলনে জানানো হয়, সামান্য একটি গাভী পালন করে চঞ্চল দাসের পাঁচজনের সংসার চলতো। এটিই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস ও সন্তানের পড়াশোনার খরচ চালানোর সম্বল। গত শুক্রবারে গাভীটির গর্ভ পরীক্ষার জন্য এআই টেকনিশিয়ান আক্তার হোসেন চঞ্চল দাসের বাড়িতে আসেন। ১ হাজার টাকার চুক্তিতে পরীক্ষা করার নামে ওই টেকনিশিয়ান চরম নিষ্ঠুরতা ও ভুল পদ্ধতি প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়। এতে গাভীটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যায়। গাভীটির বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে মাতৃহীন ছোট বাছুরটি দুধের অভাবে মারা যাওয়ার উপক্রম হয়েছে। প্রান্তিক কৃষকের এই ক্ষতির বিচার চেয়ে সংবাদ সম্মেলনে প্রধান ৩টি দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, অভিযুক্ত অদক্ষ এআই টেকনিশিয়ান আক্তার হোসেনের সরকারি সনদ ও কৃত্রিম প্রজনন কার্যক্রমের অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে। আয়ের পথ হারিয়ে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কায় দিশেহারা কৃষকের ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ অভিযুক্তের কাছ থেকে আদায়ের আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে। জেলা প্রশাসক, প্রাণিস¤পদ মন্ত্রণালয় এবং জেলা প্রাণিস¤পদ কর্মকর্তার কাছে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত এআই টেকনিশিয়ান আক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সঠিকভাবে চিকিৎসা দিয়েছি। গাভী কেমনে মারা গেল তা আমি জানি না। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পাশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আব্দুল মান্নান। এছাড়া গ্রামবাসীর পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ দত্ত, অপূর্ব দাস, আব্দুল হেকিম, অসিত দাস, জয় দাস, বিন্দু দাস, স্বপ্নীল দাস, অঞ্জন দাস, বিমল দাস এবং জ্যোতিষ সেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন