ধর্মপাশায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৮:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৮:২০ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের সামনের মাঠে গত শনিবার বিকেল ৫টার দিকে সিক্স সাইড মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জয়ের স্পন্দন স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। এতে ছয়টি ফুটবল দল অংশ নেয়। ফাইনাল খেলায় জয়ের স্পন্দন স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ধর্মপাশা সদর ইউনিয়ন ফুটবল দল চ্যা¤িপয়ন হয়েছে। চ্যা¤িপয়ন দলের অধিনায়কের হাতে ১৪ইঞ্চি এলইডি টিভি ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়। রেফারি ছিলেন সাবেক ফুটবলার শফিউজ্জামান বারিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য পাখি সিংহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোবারক হোসেন, শাহীন, কামরুল, আয়োজক কমিটির সদস্য সজীব, শরীফ, সারোয়ার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি