বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির কমিটি পুনর্গঠন
- আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৭:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৭:৩৮ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলায় বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এ উপলক্ষে শনিবার সকাল ১১টার দিকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির পুনর্গঠিত কার্যকরী কমিটিতে বিভিন্ন পদে যারা স্থান পেয়েছেন তারা হলেন সভাপতি পদে সহকারী অধ্যাপক গোলাম জিলানী, জ্যেষ্ঠ সহ সভাপতি পদে জ্যেষ্ঠ প্রভাষক জসীম উদ্দিন মোল্লা, সহ সভাপতি পদে ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক পদে সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, সহ সাধারণ স¤পাদক পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন তালুকদার, সাংগঠনিক স¤পাদক পদে সহকারী প্রধান শিক্ষক সাবেরিন আহমেদ, সহ সাংগঠনিক পদে সহকারী শিক্ষক সাজল মিয়া ও কোষাধ্যক্ষ পদে সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি