সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

ছাতকে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:১৩:০৪ পূর্বাহ্ন
ছাতকে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে ব্যালেটের মাধ্যমে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। নির্বাচনে ৬টি পদের বিপরিতে প্রার্থী ছিলেন ১২ জন। ৪৪ ভোটের মধ্যে প্রয়োগ হয়েছে ৪০ ভোট। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু ২৫ ভোট পেয়ে প্রথম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার ১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওয়াছির আলী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৪ ভোট পেয়ে আবদুল ছত্তার পরাজিত হয়েছেন। সাধারণ স¤পাদক পদে ২২ ভোট পেয়ে প্রথমবারের মতো সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন মো. জয়নাল আবেদীন। তাঁর প্রতিদ্বন্দ্বী রঞ্জন কুমার দাশ ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া সহ সাধারণ স¤পাদক পদে ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুছ ছালাম। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়ছল আহমদ ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাংগঠনিক স¤পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হিফজুল বারী শিমুল। তাঁর প্রতিদ্বন্দ্বী ১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হেসেন। কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রোকন মিয়া। তার প্রতিদ্বন্দ্বী সুমন মিয়া ১৩ ভোট পেয়ে পরাজয়বরণ করেছেন। নির্বাচনে ভোট গণনা শেষে ছাতক সাব-রেজিস্ট্রার সাইফুল আলম এবং প্রধান নির্বাচন কমিশনার শাহাজুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার গৌছ উদ্দিন ও সুলেমান মিয়া তালুকদারের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, ছাতক সাব-রেজিস্ট্রার সাইফুল আলম এবং পোলিং এর দায়িত্ব পালন করেন মো. বাকী বিল্লাহ ও মো. আশরাফুল হক। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী কাজী আবুল ফজল আফরাজ, ক্যাশিয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল হক মিন্টু, ছাতক প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আবদুল আলিম, সমাজ সেবক ও রাজনীতিবীদ এইচ এম কামাল, দোয়ারাবাজার দলিল লেখক সমিতির সভাপতি আবদুল হান্নান, আলী আহমদ খান কাঁচা মিয়া, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মো. খালেদ মিয়া, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল ইসলাম, শাহিন মিয়া, স্বপন মিয়া তালুকদারসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন