সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ

৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৫৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৫৪:৪৩ পূর্বাহ্ন
৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা
সুনামকণ্ঠ ডেস্ক :: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না করলে বদলির জন্য আবেদন করা যাবে না। জানা গেছে, আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদনসংক্রান্ত শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদন করার আগে শিক্ষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি। বদলির আবেদনে যে সাত শর্ত : ১. একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। ২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না। ৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। ৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া যাবে না। ৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। ৬. বদলির আবেদন করতে হলে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। ৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন না। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ পাওয়া যাবে না। সেজন্য বদলি আবেদনে করার আগে শিক্ষকদের নিজেদের চাকরির মেয়াদ, বর্তমান কর্মস্থল, নিজ জেলা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী