সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ

প্রতিমন্ত্রী হলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন
প্রতিমন্ত্রী হলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্য পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেন। এরপর নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। হুমায়ুন কবির ছাড়াও এদিন মন্ত্রী পদে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে জন্ম নেওয়া হুমায়ুন কবির শৈশবেই যুক্তরাজ্যে পাড়ি জমান। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতি নির্ধারণে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই), ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্রিটিশ সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন : কর্মজীবনের শুরুতে হুমায়ুন কবির লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী হিসেবে কাজ করেন। পরে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি কাজ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের একটি টিমে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার সঙ্গে প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তারেক রহমানের সরকারের পররাষ্ট্র উপদেষ্টা : জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন হুমায়ুন কবির। এর আগে লন্ডনে অবস্থান করে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগে ভূমিকা রাখেন। ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক-বিষয়ক) পদে নিযুক্ত হন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী