সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৪১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৪২:২৬ পূর্বাহ্ন
জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলার ৪ নম্বর জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় জয়শ্রী বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়শ্রী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম। সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সদস্য নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস ও সালাউদ্দিন মাহতাব। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ স¤পাদক আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সেলবরষ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম মনতাজুর রহমান কাজল, সদস্য হামিদুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন রিপন, বিএনপি নেতা রোকন উদ্দিন ও হাফিজ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল সালাম শিকদার ও পিপুল মিয়া সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সম্মেলন সূত্রে জানা যায়, জয়শ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতি পদে পাঁচজন, সহসভাপতি পদে তিনজন, সাধারণ স¤পাদক পদে চারজন, সহসাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার জয়শ্রী উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স