জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
- আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নারায়ণপুর গ্রামের আব্দুল হাকিম (৭০) ও তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০)। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা বিষয়টি তদন্ত করছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ