সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫৮:৩৪ অপরাহ্ন
দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১
দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মাসুক আলীর ছেলে। পুলিশ জানায়, গত ১৫ আগস্ট দুপুরে সাইফুর নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌর শহরের জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলে অবস্থানকালে তাকে বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যায়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির লোগোযুক্ত গেঞ্জি ও বিজিবির পোশাকের কাপড় দিয়ে তৈরি লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় তিনি কক্ষের চাবি হোটেলকর্মীর কাছে রেখে যান। বাইরে কাজ আছে এবং কাজ শেষে ফিরে আসবেন বলেও জানান। ব্যাগ নিয়ে বের হওয়ার বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে কক্ষটি তল্লাশি করা হয়। এ সময় ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের আয়না, বেসিনের সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে সাইফুরকে আটক করে দিরাই থানায় নেওয়া হয়। তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুর নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীর পোশাক পরিধান এবং হোটেলের কক্ষ থেকে মালামাল চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তার ব্যক্তি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করছিলেন। তার কাছ থেকে বিজিবির পোশাক ও লোগোযুক্ত ব্যাগসহ হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ