সুনামগঞ্জ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ

দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫৮:৩৪ অপরাহ্ন
দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১
দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মাসুক আলীর ছেলে। পুলিশ জানায়, গত ১৫ আগস্ট দুপুরে সাইফুর নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌর শহরের জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলে অবস্থানকালে তাকে বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যায়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির লোগোযুক্ত গেঞ্জি ও বিজিবির পোশাকের কাপড় দিয়ে তৈরি লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় তিনি কক্ষের চাবি হোটেলকর্মীর কাছে রেখে যান। বাইরে কাজ আছে এবং কাজ শেষে ফিরে আসবেন বলেও জানান। ব্যাগ নিয়ে বের হওয়ার বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে কক্ষটি তল্লাশি করা হয়। এ সময় ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের আয়না, বেসিনের সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে সাইফুরকে আটক করে দিরাই থানায় নেওয়া হয়। তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুর নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীর পোশাক পরিধান এবং হোটেলের কক্ষ থেকে মালামাল চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তার ব্যক্তি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করছিলেন। তার কাছ থেকে বিজিবির পোশাক ও লোগোযুক্ত ব্যাগসহ হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর