সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

বিশ্বম্ভরপুরে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, চার শিক্ষককে শোকজ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:০২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:০২:১৯ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, চার শিক্ষককে শোকজ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে বিদ্যালয় ত্যাগ করার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার রাতে (১৯ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ জারি করা হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন- শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী। চিঠিতে উল্লেখ করা হয়, গত বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের পূর্বেই ছুটি দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ করা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকা চরম দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচায়ক। কেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না - তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে চারজন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি