সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ উদীচীর

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন
পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ উদীচীর
সুনামকণ্ঠ ডেস্ক :: পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার (১ অক্টোবর) বিবৃতি দিয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ জানায় তারা। অন্যদিকে ফরিদপুরে লালন আনন্দধামে হামলার নিন্দাও জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ স¤পাদক অমিত রঞ্জন দে বলেন, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর চাপের মুখে এ কমিটি বাতিল করা কোনোভাবেই সঠিক হয়নি। উদীচীর নেতারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য ১৫ সেপ্টেম্বর ১০ সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু, সেই বোর্ডের দুই জন সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ তোলে ধর্মান্ধ কয়েকটি সংগঠন ও দল। এরপরই হঠাৎ কমিটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হয়। বিবৃতিতে বলা হয়, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর নানা অযৌক্তিক, ভিত্তিহীন দাবি মেনে নিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। তাদের কারণেই ২০১৭ সালে পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দিয়ে সাম্প্রদায়িক এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টিকারী লেখা অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত দেশ গঠনে ছাত্র-জনতার আত্মবলিদানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে বলে মনে করে উদীচী। এসব বিষয়ে সরকার দুর্বল অবস্থান নিলে দেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে সব ধরনের বৈষম্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক ভাবধারার লেখা বাদ দিয়ে সাম্যবাদী, ধর্মীয় সম্প্রীতি সৃষ্টিকারী লেখা অন্তর্ভুক্ত করার দাবি জানায় উদীচী। এদিকে, ফরিদপুরের ভাঙ্গায় লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে উদীচী। বিবৃতিতে উদীচীর নেতারা জানান, রবিবার মধ্যরাতে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লালন আনন্দধামে পুড়িয়ে দেওয়া হয় লালন ফকিরের ছবি, মূল্যবান গ্রন্থ, একতারা, দোতারাসহ অনেক বাদ্যযন্ত্র। গত ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই এ হামলা চালানো হলো। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানায় উদীচী। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের দাবি তোলা এবং ফরিদপুরে লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সবাই একই ধরনের সাম্প্রদায়িক, ধর্মান্ধ ভাবধারায় বিশ্বাসী বলেও মন্তব্য করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু