সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

বাংলা কিউআর বাস্তবায়নে পলাশ বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৮:০২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৮:০২:৪৯ পূর্বাহ্ন
বাংলা কিউআর বাস্তবায়নে পলাশ বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে ক্যাশলেস ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বাজারে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পলাশ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা এবং ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক জয়নাল আহমেদ। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি মল্লিকপুর উপশাখার ব্যবস্থাপক জুনায়েদ আহমেদ। এ সময় বক্তব্য দেন পলাশ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সহসভাপতি আমীর হামজা ও শহিদুল ইসলাম, রূপালী ব্যাংক পিএলসি পলাশ বাজার উপশাখার ব্যবস্থাপক গৌতম দাস এবং পলাশ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম। বক্তারা বলেন, নগদ অর্থের পাশাপাশি ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেন করা সম্ভব। ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। ক্যা¤েপইনে পলাশ বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি