সুনামগঞ্জ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ

হাওর যোগাযোগে নতুন দিগন্ত, উড়াল সড়ক নির্মাণকাজ মানসম্মতভাবে সম্পন্ন হোক

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১২:৫০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১২:৫০:৪৭ পূর্বাহ্ন
হাওর যোগাযোগে নতুন দিগন্ত, উড়াল সড়ক নির্মাণকাজ মানসম্মতভাবে সম্পন্ন হোক
হাওরাঞ্চলের মানুষের কাছে যোগাযোগব্যবস্থা শুধু উন্নয়নের একটি সূচক নয়, এটি জীবন-জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে সরাসরি স¤পৃক্ত। বর্ষায় বিস্তীর্ণ হাওর যখন পানিতে তলিয়ে যায়, তখন বিচ্ছিন্ন হয়ে পড়ে অসংখ্য জনপদ। নৌযানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন লাখো মানুষ। জরুরি রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত কিংবা কৃষিপণ্য বাজারজাত - সব ক্ষেত্রেই তৈরি হয় চরম দুর্ভোগ। এই বাস্তবতায় জামালগঞ্জ-ধর্মপাশা হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। মঙ্গলবার জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামের সামনে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়িত হলে জামালগঞ্জ ও ধর্মপাশার বিস্তীর্ণ হাওর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বর্ষাকালে বিচ্ছিন্নতা কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এর ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে হাওরভিত্তিক পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশেও নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন করলেই মানুষের প্রত্যাশা পূরণ হবে না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দীর্ঘসূত্রতা, নকশা পরিবর্তন, অর্থসংকট ও ঠিকাদারি জটিলতায় কাজ থেমে থাকার নজির কম নয়। হাওরের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ বর্ষা ও শুষ্ক মৌসুমের বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রকল্পের কারিগরি পরিকল্পনা, নির্মাণমান ও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এবং যথাযথ মান বজায় রেখে শেষ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি না করে টেকসই নির্মাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি উড়াল সড়কের সঙ্গে সংযোগকারী সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নও সমান গুরুত্ব পেতে হবে। হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই প্রকল্প যেন আরেকটি অসমাপ্ত উন্নয়নকাজে পরিণত না হয় - এটাই প্রত্যাশা। রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে উড়াল সড়কটি নির্মাণ করতে হবে। তাহলেই এটি হবে হাওরবাসীর যোগাযোগে সত্যিকার অর্থে এক নতুন দিগন্তের সূচনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই

লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই