সুনামগঞ্জ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম

দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১০:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১০:৩২:২৫ অপরাহ্ন
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ,  আহত ৭
দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় পৌরসভার ঘাগটিয়া গ্রামের আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫) আব্দুল মুকিত (৪৫),ইমন (২১) আশিক মিয়া (৪০),জুয়েল (৪০)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১৫শ টাকা পাওনা টাকা নিয়ে গ্রামের আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর জেরে আজ বুধবার বিকাল ৫ টায় আব্দুল মুকিত দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া তার লোকজন নিয়ে হামলা চালায়। হামলার খবর পেয়ে মুকিত মিয়ার লোকজন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম, ইমন, সাব্বির মিয়াকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, এখনো পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল

যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল