সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৫০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৫০:৫৮ অপরাহ্ন
গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে  স্কুলব্যাগ বিতরণ
ছাতক প্রতিনিধি:: ছাতকের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার ( ১৯ আগষ্ট ) দুপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ উপহার দিয়েছেন,মুক্তির গাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজি বাদশা মিয়ার ছেলে লন্ডন প্রবাসী মো. জমির হোসেন। গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম লন্ডন প্রবাসী মো. জমির হোসেনের সাথে যোগাযোগ করে এই সহযোগিতা নিয়ে আসেন। স্কুলব্যাগ বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবির আহমদ,সহকারী শিক্ষক শ্রী সুধাংশু শেখর, শিক্ষিকা শাবানা বেগম,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম,গদার মহল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহররম আলী,বিশিষ্ট ব্যাবসায়ী নুর মিয়া,গ্রামের আশিক আলী,আরশ আলী,ইকবাল হোসেন, সৌরভ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরিশেষে লন্ডন প্রবাসী মো.জমির হোসেনের প্রবাস জীবন সুখময় হয় এবং তার দীর্ঘ হায়াত কামনা করে মোনাজাত করেন, ঈমাম মাওলানা মহররম আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি