সুনামগঞ্জ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ

তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৫:৫৭ অপরাহ্ন
তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছাতার ভেতরে করে ইয়াবা বিক্রির সময় ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক নির্মূল কমিটির সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ-আনন্দ বাজার এলাকায় তাকে আটক করা হয়। আব্দুস সাত্তার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ২ নম্বর মাদক নির্মূল কমিটির সদস্যরা আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে আটক করেন। এ সময় তার হাতে থাকা ছাতার ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক ঘটনাস্থলে গেলে ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারকে পুলিশের কাছে হস্তান্তর করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই

লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই