সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৪:২৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৪:২৭:৫৮ অপরাহ্ন
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারের ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ ও নজরুল ইসলাম। এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু এবং পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামছুর রহমান ও আহমেদ হুমায়ুন রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা কমিটির সদস্য নুর জালাল মন্টি, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, শাহীন মিয়া, দেবাশীষ সরকার, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, জুবায়ের আহমেদ, আব্দুল করিম, শাখাওয়াত হোসেন পলাশ, ওবায়দুর রহমান শাওন, তারেক হোসেন রাজ, লুতফুর রহমান তালুকদার ও নাছির আলীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্যসচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন ও সদস্যসচিব মহিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে মোক্তার হোসেন ও রনেল তালুকদার, তাহিরপুর থেকে শাহীন মিয়া ও হাবিবুর রহমান, জামালগঞ্জ থেকে ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও জায়েদ আহমদ, ধর্মপাশা থেকে লিয়াকত আলী ও মো. সোহাগ মিয়া, মধ্যনগর থেকে সাইফুল ইসলাম সেফুল, দিরাই থেকে সজিব রশিদ চৌধুরী ও রাকিব মিয়া, শাল্লা থেকে নুরুল আমিন ও ব্রজেশ রঞ্জন চৌধুরী, শান্তিগঞ্জ থেকে ফরমান উদ্দিন ও জিয়াউর রহমান তুহিন, জগন্নাথপুর উপজেলা থেকে হারুনুর রশিদ হারুন ও রুয়েল তালুকদার, জগন্নাথপুর পৌরসভা থেকে নুরুল আমিন, ছাতক পৌরসভা থেকে বাকি আবুল হোসেন ও শংকর কুমার দাস এবং দোয়ারাবাজার উপজেলা থেকে এরশাদুর রহমান এরশাদ ও শামীম পাশা রিগেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে সুনামগঞ্জ শহরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি