সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:৫৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:৫৬:২৪ অপরাহ্ন
ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ
জাহাঙ্গীর আলম চৌধুরী::
সুনামগঞ্জের ছাতক শহরের জনগুরুত্বপূর্ণ মাছবাজার ও কলাহাটা নৌকাঘাট যেন ময়লার ডিপোতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ঘাট দুটির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও তীব্র দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন নৌপথে যাতায়াতকারী মানুষ। নারী, শিশু ও বয়স্কদেরও প্রতিনিয়ত মুখোমুখি হতে হচ্ছে অস্বস্তিকর ও দৃষ্টিকটু পরিবেশের। ছাতকের ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও, বনগাঁও, লুভিয়া, শরীফনগর এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর, নরসিংপুর, নাছিমপুর, পূর্ব সেনাপুরসহ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, আমবাড়ী ও সীমান্তবর্তী কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন এসব ঘাট ব্যবহার করে নৌপথে ছাতক শহরে যাতায়াত করেন। ফলে ঘাটগুলো স্থানীয় মানুষের দৈনন্দিন যোগাযোগ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাট দুটির রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে মাছবাজারের পাবলিক টয়লেটের আশপাশের পরিবেশ অত্যন্ত নাজুক। টয়লেটের অপর্যাপ্ত ব্যবহারযোগ্যতা ও আশপাশে প্রকাশ্যে প্রস্রাবের কারণে সেখানে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে নৌকায় ওঠানামা করা নারী ও শিশুদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মাছবাজারের পাশের পাবলিক টয়লেটটির অবকাঠামো দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে এটি অনেকটা পরিত্যক্ত স্থাপনার মতো হয়ে আছে। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকেই টয়লেটটি ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন না বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, একটি পরিচ্ছন্ন ও আধুনিক পাবলিক টয়লেট শুধু নাগরিক সুবিধার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, পরিবেশ ও একটি শহরের নাগরিক সেবার মানেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই মাছবাজারের পাশের টয়লেটটি দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করে ব্যবহার উপযোগী করা, প্রয়োজন অনুযায়ী আরও পাবলিক টয়লেট স্থাপন, প্রকাশ্যে প্রস্রাব বন্ধে কার্যকর ব্যবস্থা এবং ঘাটের আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা জরুরি। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপদ চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে ঘাট এলাকায় স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পাশের নৌকাঘাটের সড়কটিও দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, কলাহাটা নৌকাঘাটটিও দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ রয়েছে। ঘাটটি শুধু যাতায়াতের স্থান নয়, ছাতক শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার সঙ্গে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন শত শত মানুষের প্রয়োজনের সঙ্গে এই ঘাটটি জড়িত থাকায় এর পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, জনগুরুত্বপূর্ণ নৌকাঘাটের পাশে এমন অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময় পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে ঘাট দুটিকে ব্যবহারযোগ্য ও আধুনিক করে তোলা এখন সময়ের দাবি।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন বলেন, বাজারের ব্যবসায়ীসহ সব নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা দূর করতে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে ঘাটের পরিবেশ সুন্দর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পাবলিক টয়লেটটি জনসাধারণের জন্য ব্যবহার উপযোগী করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ