সুনামগঞ্জ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১৯:১২ অপরাহ্ন
দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে তিন মাসব্যাপী গৃহীত মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে সুরমা ইউনিয়নের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। ​সুরমা ভিএইচআই প্রাঙ্গণ ও ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ১৯ আগষ্ট (বুধবার) এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৯নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। ​অনুষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ বলেন, সুনামগঞ্জে অকাল বন্যায় আমাদের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের এই দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা মঞ্জুর করেন। আজ শেষ দিনের মতো আমরা কৃষকদের মাঝে এই মানবিক সহায়তা সফলভাবে বিতরণ করতে পেরেছি। ​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়েছে। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ লুৎফুর রহমান। ​উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক পরিচালনায় আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং সুরমা ইউনিয়নের বিপুল সংখ্যক উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত