সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:১২:৫৮ অপরাহ্ন
ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি
ছাতক প্রতিনিধি::
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কারখানা লিমিটেডের ৮১ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট ২০২৬ ইং কারখানা কর্তৃপক্ষ ৩ জন কর্মকর্তা এবং ৭৮ জন শ্রমিক-কর্মচারীকে এ পদোন্নতি প্রদান করেছে। পদোন্নতিপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা কারখানার জেনারেল অফিসে ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ব্যবস্থাপনা পরিচালকসহ উপস্থিত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে কারখানার জেনারেল অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাতক সিমেন্ট কারখানা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান, উপব্যবস্থাপক (প্রশাসন) শেখ কামরুজ্জামান, পদোন্নতিপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে সিবিএ রেজি. নং বি-৮০-এর সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক শফি উদ্দিন। বক্তারা পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীকে অভিনন্দন জানান এবং তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে কারখানার উৎপাদনশীলতা ও অগ্রগতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানার প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহিদুর রহমান, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষক মিজানুর রহমান, উপপ্রধান প্রকৌশলী রুপওয়ে ইউসুফ আলী, উপব্যবস্থাপক (প্রশাসন) রাজিব কুমার পাল, উপব্যবস্থাপক (বাণিজ্যিক) আল মামুন, রসায়নবিদ (উৎপাদন) পঙ্কজ কান্তি দত্তসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া সিবিএ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মিয়া হোসেন, সিনিয়র সভাপতি জাবেদ কাওসার, সহসভাপতি সৈয়দ গোলাম মোস্তফা, সভাপতি ইন্তাজ আলী, অর্থ সম্পাদক আব্দুল কাদের বাবুল, সহসাধারণ সম্পাদক সুলেমান খান, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ক্রীড়া সম্পাদক ধীরেন্দ্র চন্দ্র দাস, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। পদোন্নতির মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা এ পদোন্নতির জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট

নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট