সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

‎জামালগঞ্জে এমপির অনুষ্ঠানে ছাত্রলীগকে স্বরণ করলেন ইউএনও, গণমাধ্যমে ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০১:০৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০১:১০:২০ পূর্বাহ্ন
‎জামালগঞ্জে এমপির অনুষ্ঠানে ছাত্রলীগকে স্বরণ করলেন ইউএনও, গণমাধ্যমে ভিডিও ভাইরাল ছবি: জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নাম উল্লেখ করে বক্তব্য দিয়েছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। একই বক্তব্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতির কথাও উল্লেখ করেন। এ নিয়ে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ‎
‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ‎
প্রধান অতিথির বক্তব্যের পর সভাপতির বক্তব্য দেন ইউএনও শিল্পী রাণী মোদক। বক্তব্যের একপর্যায়ে তিনি সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রসঙ্গ উল্লেখ করেন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত আছেন বলেও উল্লেখ করেন। তাঁর এ বক্তব্যকে ঘিরে উপস্থিত অনেকের মধ্যে বিস্ময় ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণে যাচাই-বাছাইয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনবল নিয়োগ নিয়ে অনিয়মের দাবিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার ঝড় তোলেন।
জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার বলেন, এধরনের বক্তব্য সত্যিই বিব্রতকর। দীর্ঘ ১৭ বছরের অনিয়মের নিয়োগ এত তাড়াতাড়ি বন্ধ করা যাবেনা। তিনি আরো বলেন, এই ইউএনও কত সালে নিয়োগ পেয়েছে এবং কততম বিসিএসে তিনি যোগদান করেছেন তার নিয়োগপত্র তদন্ত করা দরকার।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক বলেন, ‘স্বৈরাচারের দোসররা এখনো দেশের বিভিন্ন অফিসে আছে। তাদের এখনো সরানো যায়নি। তবে তাদের সরাতে হবে। আমরা মাননীয় মন্ত্রী ও এমপি মহোদয়কে বলব, এগুলোর বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিতে। ‎
এসময় উপস্থিত ছিলেন, উড়াল সড়ক প্রকল্পের পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুত্তালেব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহমত আলী ও আব্দুল হক। ‎ ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী