সুনামগঞ্জ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব

মানবপাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে হবে

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫০:০২ পূর্বাহ্ন
মানবপাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে হবে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন এখন সুনামগঞ্জের বহু পরিবারের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত মার্চে জেলার ১২ তরুণের সাগরে প্রাণ হারানোর ক্ষত শুকাতে না শুকাতেই আবারও পাঁচ তরুণের নিখোঁজ হওয়ার খবর অত্যন্ত উদ্বেগজনক। একই ঘটনায় আরও একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রশ্ন হলো- আর কত প্রাণ গেলে অবৈধ মানবপাচারের এই নির্মম বাণিজ্য বন্ধ হবে? অভাব, বেকারত্ব ও উন্নত জীবনের আকাক্সক্ষাকে পুঁজি করে স্থানীয় ও আন্তর্জাতিক দালালচক্র তরুণদের কাছে ইউরোপে পৌঁছানোর স্বপ্ন বিক্রি করছে। পরিবারগুলো জমি, গবাদিপশু ও শেষ সম্বল বিক্রি করে ১০-১২ লাখ টাকা পর্যন্ত তুলে দিচ্ছে দালালদের হাতে। এরপর লিবিয়া থেকে ‘গেম’ নামের ভয়ংকর সাগরযাত্রায় পাঠানো হচ্ছে তাদের। অথচ এই যাত্রার পরিণতি যে মৃত্যু, নিখোঁজ কিংবা আজীবন অনিশ্চয়তা হতে পারে - তা জেনেও প্রতারক চক্র থেমে নেই। আরও উদ্বেগের বিষয়, নিখোঁজ তরুণদের পরিবারের সদস্যরা দালালদের প্ররোচনা ও হুমকির কারণে মুখ খুলতে চাইছেন না। এটি শুধু একটি মানবিক বিপর্যয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সংঘবদ্ধ মানবপাচারের শক্তিশালী নেটওয়ার্ক। ফলে প্রশাসনের দায়িত্বও এখানে আরও বেশি। নিখোঁজ পাঁচ তরুণের সন্ধানে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। তাদের অবস্থান শনাক্ত করতে আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সুনামগঞ্জে মানবপাচারকারী ও তাদের স্থানীয় সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। শুধু দালাল ধরলেই হবে না, তাদের পেছনের অর্থনৈতিক ও আন্তর্জাতিক নেটওয়ার্কও তদন্তের আওতায় আনতে হবে। সবচেয়ে জরুরি হলো, মানুষকে সচেতন করা। বিদেশ যাওয়ার নামে অনিরাপদ সাগরযাত্রা যে কোনো মূল্যে নিরুৎসাহিত করতে হবে। বেকার তরুণদের কর্মসংস্থান ও বৈধভাবে বিদেশ যাওয়ার সুযোগ বাড়াতে হবে। একজন তরুণের ইউরোপযাত্রার স্বপ্ন যেন তার পরিবারের জন্য আজীবনের কান্নায় পরিণত না হয় - এ দায়িত্ব রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সবার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন