সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ

আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন
আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ
স্টাফ রিপোর্টার :: আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল, মাদক উদ্ধার এবং চোরাচালানবিরোধী অভিযানে অসামান্য পারদর্শিতা দেখিয়ে আবারও সুনামগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা। একই সাথে অপরাধ দমন ও সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনার (ক্রাইম কনফারেন্স) সভায় বিগত জুলাই মাসে থানার সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন ওসি রতন শেখ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসে সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ, তালিকাভুক্ত অপরাধী গ্রেপ্তার, দ্রুততম সময়ে পরোয়ানা কার্যকর করা এবং সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান রোধে কঠোর ভূমিকা রাখার কারণে এই মূল্যায়ন করা হয়েছে। পেশাদারি ট্র্যাকিং ও দ্রুত তদন্ত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করতেও থানা পুলিশ কার্যকর ভূমিকা পালন করেছে। পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম বলেন, যেকোনো প্রাপ্তি কাজের গতি ও দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দেয়। এই অর্জন একক কোনো সাফল্য নয় বরং এটি থানার সকল স্তরের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফসল। পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সুনামগঞ্জের সাধারণ জনগণের তথ্যভিত্তিক সহায়তা না থাকলে এই অর্জন সম্ভব হতো না। আমি এই সম্মাননা তাদের সকলের প্রতি উৎসর্গ করছি। তিনি আরও জানান, সুনামগঞ্জ সদর এলাকাকে সম্পূর্ণ মাদক, চোরাচালান ও অপরাধমুক্ত রাখতে সদর মডেল থানা পুলিশের এই আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা

৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা